ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হল ইউরিনারি সিস্টেমের যে কোনো অংশে সংক্রমণ। মূত্রতন্ত্রের মধ্যে রয়েছে কিডনি, মূত্রনালী, মূত্রাশয়। বেশিরভাগ সংক্রমণে নিম্ন মূত্রনালী – মূত্রাশয় এবং মূত্রনালী জড়িত। মূত্র কোন অংশে জীবাণুর সংক্রমন হলে সেটিকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলে।
ইউরিন ইনফেকশনের লক্ষণগুলি হল –
ইউরিন ইনফেকশন এর অনেকগুলো লক্ষ্মণের মধ্যে সবচেয়ে পরিচিত কিছু লক্ষণ আছে, সেগুলি হল –
- প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া।
- স্বাভাবিকের চেয়ে ঘনঘন প্রস্রাব হওয়া ।
- রাতে বারবার প্রস্রাব যাওয়া ।
- দুর্গন্ধ যুক্ত প্রস্রাব হওয়া বা কখনো কখনো পোস্টারের সাথে রক্ত পাওয়া।
- শরীর দুর্বল হওয়া, পিঠের নিচ দিক থেকে বা তলপেট পর্যন্ত ব্যথা অনুভূত হওয়া।
- ছোটদের ক্ষেত্রে ডায়রিয়া জ্বর খেতে না চাওয়া ইত্যাদি নানা উপসর্গ দেখা যায়।

ইউরিন ইনফেকশনের কারণ গুলি হল –
ছেলেদের তুলনাতে এই সমস্যা দেখা যায় অনেক বেশি। কারন মেয়েদের মুত্রনালী পুরুষদের তুলনায় অনেক ছোট এবং মলদ্বারের খুব কাছে থাকে। তাই ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রমণ করে এবং জীবাণু মূত্র থলি এবং কিডনির উপর প্রভাব ফেলে।
যেসব কারণে ইউরিন ইনফেকশনের আশঙ্কা বেড়ে যায়, তা হল –
- পর্যাপ্ত জল না খেলে।
- মূত্র তন্ত্রের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন রোগ হলে, যেমন কিডনিতে পাথর পাওয়া।
- যৌনাঙ্গ পরিষ্কার না রাখলে।
- যে কোন কারনে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যেমন ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হলে, কেমোথেরাপি অথবা দীর্ঘদিন ধরে স্টেরয়েজ জাতীয় ঔষধ সেবনকালে গর্ভধারণ করলে।
- মাসিক চিরতরে বন্ধ হয়ে গেলে, এই ঘটনাকে মেনোপজ বলে। এর আগে প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকলে।
ইউরিন ইনফেকশন চিকিৎসা –
ইউরিন ইনফেকশনের লক্ষণ দেখা দিলে সেগুলো কে উপেক্ষা না করে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার প্রস্রাব পরীক্ষা করানোর পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকেন এবং আপনার লক্ষ্য, স্বাস্থ্য এবং রোগজীবাণুর উপর নির্ভর করে এই ওষুধ কিছু সময়কাল পর্যন্ত চলতে থাকে। এছাড়াও ডাক্তার বেশি পরিমাণে জল খাওয়া নির্দেশ দেয়।
আপনার এই ইউরিন ইনফেকশন টি যদি গর্ভাবস্থায় দেখা দেয় এবং আপনি আমাদের The Womb Fertility Treatment er সহায়তায় গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের এখান থেকেই আপনার সম্পূর্ণ চিকিৎসা করা হবে। এই চিকিৎসা অনেক বেশি গুরু্বপূর্ণ কারণ গর্ভাবস্থায় অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না , এই চিকিৎসার কোনো ওষুধের প্রয়োজন পড়েনা ,এটি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা করা হয় এবং সেই মহিলা তার ইউরিন ইনফেকসন থেকে পুরোপুরি মুক্তি পায়। এছাড়াও এই ইনফেকশন বারংবার হবার ফলে যদি আপনার গর্ভবতী হতে কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ও আপনি আপনার সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে খুব সহজেই।

