What is Endometria

ENDOMETRIA

Endometria হল জরায়ুর ভেতরের আস্তরন। এটি পিরিয়ড চক্রের সময় ঘন হয় এবং ডিম্বাণু নিষিক্ত হলে ভ্রণ ধারনের জন্য প্রস্তুত হয়। এটি একটি নরম টিস্যু। যদি ডিম্বানু নিষিক্ত না হয় তবে স্তরটি ভেঙে গিয়ে পিরিয়ড হিসাবে বের হয়ে যায়।

# Endometria কী?

জরায়ুর ভিতরের আস্তরণের টিস্যুর স্তরকে Endometria বলে। এই স্তরের পুরুত্ব পিরিয়ড চক্রের সময় পরিবর্তন হতে থাকে। জরায়ু তিনটি স্তর দিয়ে রেখাযুক্ত। বাইরের স্তরটি কে সেরোসা বলা হয়। মাঝের স্তরটিকে বলা হয় মায়োমেট্রিয়াম। তৃতীয় এবং ভিতরের স্তরটিকে বলা হয় Endometria। যখন Endometria স্তর অস্বাভাবিকভাবে পাতলা হয়ে যায় তখন এটি ভ্রণ ইমপ্লান্টেশন কে প্রভাবিত করতে পারে। যার ফলে গর্ভধারণে অসুবিধা হয়। একটি সুস্থ গর্ভাবস্থা অর্জনের জন্য জরায়ুতে Endometria স্তরের পুরুত্ব অপরিহার্য। এই স্তরটি শিশুকে রক্ষা করে ফলে এই স্তরটি যদি পুরুত্বের চেয়ে পাতলা হয় তবে মহিলার পক্ষে গর্ভধারণ করা কঠিন হয়ে পড়ে। একটি পাতলা Endometria প্রায়শই গর্ভপাতের মত জটিলতার দিকে পরিচালিত করে।

# Endometria এর কারণ:-

:/ হরমোনের ভারসাম্যহীনতা:- ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন মাত্রার ওঠানামা Endometria এর পুরুত্ব কে প্রভাবিত করে।

:/ বয়স:- মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে, Endometria আস্তরণ স্বাভাবিকভাবেই পাতলা হতে পারে, বিশেষ করে মেনোপজের পরে।

:/ সংক্রমণ:- জরায়ু সংক্রমণে বা প্রদাহ হবার ফলে Endometria আস্তরণের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

:/পূর্ববর্তী অস্ত্রোপচার:- জরায়ুর ওপর অস্ত্রোপচার হলে Endometria পাতলা হয়ে যায় ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

:/রক্ত সঞ্চালন:- যদি জরায়ুতে রক্ত সঞ্চালন ঠিকমতো না হয় তাহলে Endometria ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

:/জীবনযাত্রার কারণ:- ধূমপান, অতিরিক্ত ওজন, মানসিক চাপ Endometria স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে।

#Endometria এর প্রধান কাজ:-

:/ ডিম্বানু রোপন:- যখন ডিম্বাণু নিষিক্ত হয় তখন Endometria সেই নিষিক্ত ডিম্বানুকে গ্রহণ করে এবং রোপন করতে সাহায্য করে এটি ভ্রূণের বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে।

:/ পিরিয়ড চক্র নিয়ন্ত্রণ:- প্রতি মাসে হরমোনের প্রভাবে Endometria একটি নির্দিষ্ট পুরুত্ব অর্জন করে এবং যদি ডিম্বানু নিষিক্ত না হয় তাহলে এই স্তরটি ভেঙে গিয়ে পিরিয়ড হিসাবে শরীর থেকে বের হয়ে যায়।

:/ গর্ভাবস্থা সমর্থন:- গর্ভাবস্থায় Endometria  ভ্রনের বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং ভ্রণকে রক্ষা করে।

:/ অন্যান্যে কাজ:- Endometria জরায়ুর অন্যান্য স্তর গুলির সাথে মিলিতভাবে জরায়ুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।

# Endometria এর লক্ষণ:-

:/ পেলভিক ব্যথা:- পেলভিক ব্যাথা হল সবচেয়ে প্রধান লক্ষণ। যা পিরিয়ড চক্রের সাথে সম্পর্কিত। এই ব্যাথা তীব্র হতে পারে এবং সময়ের সাথে সাথে আরো খারাপ হতে পারে। কিছু মহিলার ক্ষেত্রে পিরিয়ড এর সময় পেলভিক ব্যাথা হতে পারে। অব্যক্ত পেলভিক ব্যাথা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের মতো অন্তর্নিহিত সমস্যার লক্ষণ হতে পারে।

:/ অনিয়মিত হালকা পিরিয়ড:- যদি পিরিয়ড স্বাভাবিকের চেয়ে হালকা বা বেশি অনিয়মিত হয়ে যায় তাহলে এর অর্থ Endometria এর আস্তরণ পাতলা হয়ে পড়ে।

:/ ফার্টিলিটি সমস্যা:- ঘন Endometria একটি নিষিক্ত ডিম্বানু রোপনে বাধা দিতে পারে যা গর্ভাবস্থাকে কঠিন করে তোলে।

:/ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার:- কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কারণ হতে পারে।

# Endometria ঘন হলে কি হয়?

Endometria ঘন হলে সাধারণত এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া নামক একটি অবস্থা দেখা যায়। যেখানে জরায়ুর ভেতরের আস্তরণ অস্বাভাবিক ভাবে পুরু হয়ে যায়। এটি সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে এবং এর ফলে পিরিয়ড চক্রে পরিবর্তন, ভারী বা অনিয়মিত রক্তপাত এবং পেলভিক ব্যাথা হতে পারে। কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

# Endometria স্বাভাবিক আকার কত?

Endometria স্বাভাবিক পুরুত্ব পিরিয়ড চক্রের বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয়। যেমন-

: পিরিয়ডের সময়– ২ থেকে ৪ মিমি।

: ডিম্বস্ফোটনের আগে (ফলিকুলার পর্যায়)- ৫ থেকে ৭ মিমি।

: ডিম্বস্ফোটনের পরে (লুটাল পর্যায়)- ৭ থেকে ১৬ মিমি।

: মেনোপজের পরে – ৫ মিমি বা তার কম।

যদি Endometria খুব বেশি পুরো হয় তাহলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আর যদি Endometria খুব পাতলা হয় তাহলে বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা থাকে।

error: Content is protected !!
Don`t copy text!