ovulation হল একজন মহিলার ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু নিঃসরণ। মাসিক চক্রের অংশ হিসাবে এই প্রক্রিয়াটি প্রজননের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত, একটি নির্দিষ্ট মাসিক চক্রের ১২-১৯ দিনের মধ্যে ovulation হয়ে যায়।
সবার ক্ষেত্রে যে এইসব লক্ষণ গুলো বোঝা যাবে এমন কিন্তু কোন কথা নেই। সবার শরীর অনুযায়ী সব উপসর্গের ধরন ও প্রাবল্য আলাদা হয়। সাধারণত একজন মহিলার শরীরে ovulation হওয়ার সময় যে লক্ষণগুলি দেখা যায়, সেগুলি হল –

- Ovulation Pain – তলপেটের একদিকে ব্যাথা হতে পারে। প্রত্যেক মাসে যে একই দিকে ব্যাথা হবে, এমন কোনও কথা নেই।যে কোন একদিকে চিনচিনে একটা ব্যাথা হতে পারে। একে সহজ কথায় ovulation Pain বলা হয়। এই ব্যাথা কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টা হতে পারে।
- যোনিস্রাবে পরিবর্তন – ovulation এর সময় শরীর বেশি মাত্রায় ইস্ট্রোজেন তৈরি করতে থাকে।এর ফলে সারভিক্যাল মিউকাস আরও স্বচ্ছ এবং পিচ্ছিল হয়ে যায়। এরকম হওয়ার মূল কারণ তখন সহবাস করলে যাতে স্পার্ম সহজেই ডিম্বাণুর কাছে পৌঁছে যেতে পারে।
- গন্ধকাতর নাক – অনেকেই এই সময় সবকিছুতে বেশি গন্ধ লাগে। নাক যেনো ovulation এর সময় বেশি সক্রিয় হয়ে পড়ে।
- স্পর্শকাতর ব্রেস্ট – ব্রেস্ট সংবেদনশীল হয়ে যায়।হরমোনের ওঠাপড়ায় কারণেই এমন হয়ে থাকে। ব্রেস্ট সামান্য ব্যাথাও হতে পারে।
- অধিক মাত্রায় শারীরিক চাহিদা – ovulation এর সময় অনেক মহিলারই শারীরিক চাহিদা বেড়ে যায়।আপনি যদি কনসিভ করার প্ল্যান করছেন, তা হলে এর থেকে ভালো আর কিছু হয়না।
- শরীরের তাপমাত্রায় হেরফের – শরীরের তাপমাত্রা তেও হেরফের লক্ষ করা যায়।
- ভাল্ভা বা ভ্যাজাইনা অল্প ফুলে ওঠা – ovulation এর সময় ভাল্ভা ও ভ্যাজাইনা কিছুটা হলেও ফুলে ওঠে।
পলিস্টিক ওভারি সিন্ড্রোম, ওভারিতে ছোট ছোট সিস্ট বা টিউমার থাকলেও ovulation প্রক্রিয়া হয়। বিশেষ কিছু ওষুধের প্রভাবে ও ovulation এর সমস্যা হতে পারে। এবং সবার শরীর আলাদা, তাই সবার ক্ষেত্রে ovulation এর সমস্ত লক্ষণ একইরকম না ও হতে পারে। নিজের শরীর নিজে বোঝার চেষ্টা করুন। শরীরে কোনও অসুবিধা বুঝলে বা নিজের শরীর আরও ভালোভাবে বুঝতে চাইলে সেক্ষেত্রে আমাদের THE WOMB FERTILITY TREATMENT আপনাকে সাহায্য করবে। এছাড়াও যে সমস্ত মহিলার শরীরের ভিতর থেকে গর্ভধারণের সঠিক ও কার্যকর উপায় থাকা সত্বেও গর্ভধারণ করতে পড়ছেন না। সেই সমস্ত মহিলারা এই চিকিৎসার মাধ্যমে গর্ভধারণ করতে সক্ষম হয়ে থাকেন ।

